রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ শিশুর ‍মৃত্যু      ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
শুক্রবার শুরু হচ্ছে প্রথম বিসিএমইএ ফুটবল কাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

‘টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস’- এই স্লোগান নিয়ে বর্ণিল আয়োজনে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) প্রথমবারের মত শুরু হচ্ছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত ফুটবল কাপ ২০২৬। ঢাকার অ্যাথলেটস হাব বেরাইদে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ১২টি সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
 
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফুটবল টুর্নামেন্ট পলিসি কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএর সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম সুমন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএমইএর সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, মহাসচিব ইরফান উদ্দিন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, রুমান বিনওয়ালি, ফুটবল আয়োজক কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ বাশার , ভিদ্রেজের এরিয়া ম্যানেজার পাও পার্ডো বডিয়া ও চাইনা গ্ল্যাজের ডিএমডি এনডি তাও। 

সংবাদ সম্মেলনে মইনুল ইসলাম বলেন, ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ডি আরও দৃঢ় করার লক্ষেই এই আয়োজন। একই সাথে শিল্পখাতে অংশীজনদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আব্দুল হাকিম সুমন জানান, টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দল হচ্ছে আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস (বাংলাদেশ) ও শেলটেক সিরামিকস। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬-এ পাওয়ার্ড বাই স্পন্সর ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সরদের মধ্যে রয়েছে কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ ও সিরামিন এফজেড এলএলসি।

এছাড়া সহযোগী পার্টনার হিসেবে থাকছে ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬-এ ব্যাংকিং পার্টনার শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স পার্টনার আইপিডিসি,  এসোসিয়েট পার্টনার প্রথম আলো, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেক্ট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি , হট বেভারেজ পার্টনার বেল্ডার চয়েস ও নেসক্যাফে , নিউট্রেশন পার্টনার নেসলে মাইলো , স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট অ্যান্ড স্প্যাইসি ব্লাস্ট ও ফ্রাগরেন্স বাই আঞ্জেলিক ফ্রেশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিসিএমইএ ফুটবল কাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close