সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার পূর্বেই শেষ হলো। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৮৪ রানে অল আউট করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়েছিলো বাংলাদেশ। উত্তরে দক্ষিণ আফ্রিকায় তাদের প্রথম ইনিংসে সাত উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে।
বুধবার (২৫ নভেম্বর) তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের।
শেষ ৫৬ রানে ৭ উইকেট হারায় তারা। আর বাংলাদেশের ব্যাটিং ধস নামিয়েছেন উইয়ান মুল্ডার। প্রোটিয়া এই অলরাউন্ডার একাই ৭ উইকেট তুলে নেন।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। মুল্ডারের ৭ উইকেট ছাড়াও ২ উইকেট ইয়ানসেন এবং একটি উইকেট পেয়েছেন রাবাদা।
প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর এবার হারল ইনিংস ব্যবধানে। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো শান্তর দল। এখন ওয়ানডের দিকে নজর থাকবে বাংলাদেশের। আগামী ১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ।
কেকে/এমএ