শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের      ● শ্রমিক অসন্তোষের মেঘ কাটছে, উৎপাদনে ফিরেছে পোশাক কারখানা      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু      ● দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি: প্রধানমন্ত্রী      ● গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান      ● স্বৈরাচারী শাসনামলে দুর্বল হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি পড়েছে দুর্নীতির চক্রে: রাষ্ট্রপতি      
খেলাধুলা
মুশফিকের অবসরের ঘোষণা কেন তামিম দিলেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৮:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হচ্ছে  ওয়ানডে ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছিলেন। এবার অবসরে যাচ্ছেন টেস্ট থেকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ফেব্রুয়ারিতে ঘরের মাঠ মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পঞ্চম বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন তামিম।

বাংলাদেশের সেরা টেস্ট খেলোয়াড়দের তালিকা করলে মুশফিকের নাম প্রথম সারিতেই থাকবে। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ১০০’র বেশি টেস্ট খেলেছেন তিনি। উইকেটরক্ষক এই ব্যাটারই দেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক। ১০৮ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ৭ হাজার ৬২ রান।

আরও অনেক রেকর্ডে মুশফিকের নাম জড়িয়ে। টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও তার। ১৪টি সেঞ্চুরি করা এই ব্যাটার ক্যারিয়ারে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির হিসাবে তার পরে মুমিনুল হক। আর তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেছেন একবার করে।

প্রশ্ন হলো, এমন একজন ক্রিকেটারের অবসরের ঘোষণা কেন তামিম ইকবাল দিলেন? 

তামিম ইকবাল বলেছেন, ‘মুশফিকই তাকে এই ঘোষণা দিতে অনুরোধ করেছেন। উইকেটরক্ষক ব্যাটারকে তিনি ক্রিকেটারদের জন্য অসাধারণ দূত হিসেবে অভিহিত করেছেন।’

তামিম বলেন, ‘মুশফিক আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ, শিশুদের জন্য একজন অসাধারণ দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’

তিনি আরও বলেন, ‘মুশফিক ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। আমি ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মুশফিকের অবসরের ঘোষণা   তামিম ইকবাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close