সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
আবহাওয়া
নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৭
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ০৭.০১.২০২৬ ১২:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শীতের তাপমাত্রা যেন ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় রেকর্ড করা এ তাপমাত্রা ৬.৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার গভীর রাত থেকেই পুরো জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন দিনের বেলা সূর্যের দেখা মিলে কিছুটা স্বস্তি দিলেও, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা দ্রুত নিচে নেমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে।

শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল এবং নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে হাড়কাঁপানো এই ঠাণ্ডায় তাদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষি শ্রমিক ও রিকশাচালকরা চরম বিপাকে পড়েছেন।

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় জেলায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিন আগেও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের এই তীব্রতা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, যখন কোনও এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close