রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আবহাওয়া
মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সাথে যুক্ত হয়েছে ঘনকুয়াশা ও হিমেল বাতাস। এই প্রতিকূল আবহাওয়ার কারণে মৌলভীবাজার জেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। সারা দেশে বয়ে যাওয়া তীব্র শীতের প্রকোপের মধ্যে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল বুধবার শ্রীমঙ্গলে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিতে সূর্যের দেখা না মেলায় হাড়কাঁপানো ঠান্ডার তীব্রতা বহুগুণ বেড়েছে। শীতের এই ভয়াবহ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তীব্র ঠান্ডার কারণে ভোরবেলা কাজের সন্ধানে বের হওয়া কঠিন হয়ে পড়ায় অনেক দিনমজুর ও রিকশাচালকের আয় মারাত্মকভাবে কমে গেছে। শহরের মোড়ে মোড়ে এবং গ্রামীণ জনপদে অসহায় মানুষদের খড়কুটো ও টায়ার জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে। 

হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মৌলভীবাজার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা ধরণের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানায়, ‘টানা দুই সপ্তাহ ধরে এ অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা বেড়েছে।’ 

স্থানীয়রা জানায়, ‘বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র প্রয়োজন। 

জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ‘সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু হয়েছে এবং আরো চাহিদা পাঠানো হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে নতুন বরাদ্দ আসলে পর্যায়ক্রমে জেলার সকল পৌরসভা ও ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   তাপমাত্রা   জনজীবন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close