রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
চাকরি
বরিশাল সামরিক হাসপাতালে চাকরির সুযোগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম

বরিশাল সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে মোট ১৪টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি সকাল ৯টার মধ্যে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ?

চিকিৎসাবিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০-১,২০,০০০ টাকা)।

স্ত্রীরোগবিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০-১,২০,০০০ টাকা)।

মেডিকেল অফিসার: ১ জন (বেতন: ৪০,০০০-৫০,০০০ টাকা)।

প্রয়োজন অনুযায়ী অন্য বিশেষজ্ঞ: ১ জন (বেতন: ৮০,০০০-১,২০,০০০ টাকা)।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/ল্যাব টেক/ওটিএ: ৬ জন (বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা)।

আয়া/সুইপার/সুইপ্রেস/ওয়ার্ডবয়/: ৪ জন (বেতন: ১৫,০০০-১৮,০০০ টাকা)।

শিক্ষাগত যোগ্যতা

বিশেষজ্ঞ পদের জন্য এফসিপিএস, এমডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস পাস এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিশিয়ান পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং অন্যান্য পদের জন্য অন্তত অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। আবেদনের সঙ্গে সব সনদের কপি এবং ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদনপত্র ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টার মধ্যে সিএমএইচ বরিশালের প্রধান কার্যালয়ে সরাসরি জমা দিতে হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   সামরিক হাসপাতাল   চাকরির সুযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

চাকরি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close