সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
খেলাধুলা
সাকিবকে ছাড়িয়ে গেলেন রিশাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হোবার্ট হারিকেন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দারুণ শুরু করেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। আট ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি সাকিব আল হাসানের রেকর্ড ছাড়িয়ে চলতি আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোবার্ট হারিকেন্স। 

নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তী এই বাংলাদেশি তারকা চার ওভারে ২৬ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন। যার সুবাদে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোবার্ট।

রিশাদ এদিন উইকেটের দেখা পান আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর। এ নিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে তার উইকেটসংখ্যা ১১। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। তাকে ছাড়িয়ে গেলেন রিশাদ। অবশ্য বোলিংয়ে দারুণ কার্যকারিতার কারণে একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছেন রিশাদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপও তার সমান ১১ উইকেট রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রিশাদ অভিষেক ম্যাচে কোনো উইকেট পাননি। একই ফল পেয়েছেন মাঝের আরও দুটি ম্যাচে। তবে দুয়েক ম্যাচ বাদে কার্যকরী ছিলেন হোবার্টের বাকি খেলাগুলোয়। ২ ম্যাচে ৩টি করে এবং ২ ম্যাচে ২টি করে উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়েও আছেন।

এবারের বিগ ব্যাশে উইকেটসংগ্রাহকদের তালিকায় রিশাদের অবস্থান ষষ্ঠ। তার সামনে থাকা ইংল্যান্ডের পেসার জেমি ওভারটনও সমান ১১ উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি করে উইকেট পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধু। এ ছাড়া পিটার সিডল ও হারিস রউফ ১৩টি করে এবং নাথান এলিস ১২ উইকেট শিকার করেছেন। এলিস-রিশাদ দুজনেই হোবার্টের হয়ে খেলছেন, তাদের দলও ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বিগ ব্যাশের শীর্ষে রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাকিব   রিশাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close