সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
খেলোয়াড়রা মঙ্গল গ্রহে খেলতে যেতেও রাজি: শেখ মেহেদী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ১২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর জেরে ভারতে অনুষ্ঠেয় আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়ে ভারতে দল না পাঠানোর প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিষয়টি নিয়ে এখন উত্তপ্ত দেশের ক্রিকেট মহল।

খেলোয়াড়রা বিষয়টি কীভাবে দেখছেন— তা নিয়ে কৌতূহল থাকলেও এসব নিয়ে কোনো ভাবনা নেই চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদীর। বিষয়টি তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন কর্তৃপক্ষের ওপর।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মেহেদী বলেন, ‘না, আমার মনে হয় না এটা নিয়ে কেউ আতঙ্কে আছে। যত বড় সমস্যাই থাকুক, সেটা বাদ দিয়েই সবাই খেলতে আসে। ব্যাটারদের একেকজনের একেক ধরনের প্রস্তুতি থাকে। তারা খুঁজে বের করার চেষ্টা করে— কী করলে তাদের জন্য ভালো হবে। বিশ্বকাপে পারফর্ম করা ও ফর্মে থাকা জরুরি। আশা করি সবাই সঠিক সময়ে ভালো করবে।’

বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্ট ও অফিশিয়ালদের। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ শুধু খেলা। আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান, প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এ নিয়ে কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে বলে আমার মনে হয় না।’

নাটকীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ বলে গিয়ে ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে দলটি। ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমাদের পুরো পরিকল্পনাই ছিল হাসান নওয়াজ শেষ ওভার পর্যন্ত থাকলে সে ম্যাচ শেষ করে আনতে পারবে। সে পুরো ম্যাচটা নিজের মতো করে তৈরি করেছে। ওর এমন ইনিংস খুব কমই দেখেছি। আজ অনেক সেন্সিবল ইনিংস খেলেছে। দিনশেষে আমরা জিতেছি— এটাই আলহামদুলিল্লাহ। সবাই এখন পুরো ফ্রি আছি।’

নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে মেহেদী বলেন, ‘দলের পরিস্থিতি এমন ছিল যে আমাকেই অধিনায়কত্ব করতে হয়েছে। শুরুতে বিষয়টা অনেক কঠিন ছিল। টিম কম্বিনেশন ও বন্ডিং তৈরি করতে সময় লেগেছে। শেষ পর্যন্ত এমন একটি কম্বিনেশনই দরকার ছিল।’

মিডল অর্ডারের ব্যাটারদের নিয়ে তিনি বলেন, ‘আমরা যত ম্যাচ খেলেছি, প্রায় সবগুলোতেই টপ অর্ডার পারফর্ম করেছে। মিডল অর্ডার খুব বেশি সুযোগ পায়নি। সাদমান (ইসলাম) অনেক দিন পর বিপিএলে খেলতে এসেছে, ওর জন্য কঠিন ছিল। ব্যাটার হিসেবে অনেক দিন ব্যাট না করলে মানিয়ে নেওয়াটা কঠিন হয়, একটু প্যানিকও তৈরি হয়। সবাই সব দিন ভালো করবে না। তবে মিডল অর্ডারে হাসান নওয়াজ দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শেখ মেহেদী   বিসিবি   ক্রিকেট   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close