সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আবহাওয়া
ঘন কুয়াশায় নৌযান চলাচলে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় নৌযান চলাচলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ কারণে কোনো ধরনের সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কম হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তবে কুয়াশার কারণে কোনো ধরনের নৌ সতর্ক সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কুয়াশার এই পরিস্থিতিতে নৌপথে চলাচলের সময় চালক ও সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঘন কুয়াশা   নৌযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close