রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
ধর্ম
সকালের যেসব আমলে বরকতময় হয় সারাদিন
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

মানুষ সৃষ্টির সেরা জীব। জীন ও মানবজাতিকে মহান আল্লাহ তায়ালা তার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছেন। তাই মুমিম ও মুসলিম হিসেবে প্রত্যেকের উচিৎ আল্লাহর আনুগত্য করা। আর দিনের শুরুতে আল্লাহর স্মরণ জীবনকে প্রশান্ত ও বরকতময় করে তোলে। নবী করিম (সা.) বিভিন্ন হাদিসে সকালবেলার বিশেষ কিছু আমলের কথা বলেছেন, যা পালন করলে সারাদিন কল্যাণ ও বরকতে ভরা থাকে।  

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পড়া  

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত, নবী (সা.) বলেন— যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কিছু কেউ উপস্থাপন করতে পারবে না, তবে যে ব্যক্তি তার চেয়েও বেশি আমল করবে। (মুসলিম, ২৬৯২)  

সুরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত 
 
হাদিসে এসেছে— যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে ‘সুরা ইখলাস’, ‘সুরা ফালাক’ ও ‘সুরা নাস’ পড়বে, এটি তার সবকিছুর জন্য যথেষ্ট হবে। (তিরমিজি, ৩/১৮২)  

আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া  

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— যদি কেউ সন্ধ্যায় বলে ‘আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক’, তাহলে সে রাতে কোনো বিপদে পড়বে না। (মুসলিম, ২৭০৯)  

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা
 
নবী (সা.) বলেন— প্রতিদিন ১০০ বার ‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’ বললে, তার গুনাহ ক্ষমা করা হবে। (বুখারি, ৬৩০৭; মুসলিম, ২৭০২)  

ফজরের পর বিশেষ দোয়া পাঠ  

ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে বলা হয়েছে— 'اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً' 

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন ওয়া রিযকান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান।  

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবন মাজাহ, ৯২৫)  

কুফর, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া 
 
হাদিসে এসেছে— যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। (আবু দাউদ, ৫০৯২)  

হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া পাঠ  

এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করে দেন। (আবু দাউদ)  

সকালবেলা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয়। হাদিস অনুযায়ী, নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা সম্ভব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সকাল   আমল   বরকত  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close