রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
ধর্ম
ওমরাহর জন্য আগেভাগে বুকিংয়ের পরামর্শ
ধর্ম ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের ইচ্ছুকদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের খরচ দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলো।

রোববার (১৮ জানুয়ারি) খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির আগমনের কারণে পরিবহন ও আবাসনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ওমরাহ অপারেটরদের তথ্য অনুযায়ী, বর্তমানে বাসে প্যাকেজের খরচ প্রায় ১ হাজার ২০০ দিরহাম হলেও কয়েক দিনের মধ্যে তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছতে পারে। রমজান যত ঘনিয়ে আসে, এই খরচ দুই হাজার দিরহামেরও বেশি হতে পারে।

আকাশপথের প্যাকেজ

বিমানযাত্রাসহ প্যাকেজের দাম বর্তমানে প্রায় ৩ হাজার ৫০০ দিরহাম থেকে শুরু হলেও রমজান শুরু হলে তা ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে খরচ সবচেয়ে বেশি থাকে।

মূল কারণ

হোটেল ভাড়া রমজান মাসে দ্বিগুণ এবং শেষ দশকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায়, যা ব্যয়ের প্রধান কারণ। এছাড়া ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ; ১৭ মার্চের পর ভিসা আবেদন বন্ধ হবে এবং ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার বাধ্যবাধকতাও রয়েছে।

ভ্রমণ সংশ্লিষ্টরা বলছেন, খরচ ও সময়—দুটোই মাথায় রেখে আগেভাগে বুকিং এবং পরিকল্পনা করা সবচেয়ে সঠিক হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ওমরাহ   বুকিং   পরামর্শ  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close