মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
ধর্ম
শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাবান হল ইসলামি ক্যালেন্ডারের অষ্টম মাস। এটি রমজান মাসের পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ মাস, যা আত্মশুদ্ধি, ইবাদতের প্রস্তুতি ও আমল বৃদ্ধির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই মাসের নামকরণের পেছনে রয়েছে আরব সমাজের ঐতিহাসিক, ভাষাগত ও সামাজিক প্রেক্ষাপট, পাশাপাশি ইসলামে এর রয়েছে গভীর তাৎপর্য।

শাবান শব্দের অর্থ ও নামকরণের ইতিহাস:
 
শাবান  শব্দটি এসেছে আরবি ধাতু  (শাআবা) থেকে। এর অর্থ হল বিচ্ছিন্ন হওয়া, ছড়িয়ে পড়া, বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যাওয়া। ইতিহাসবিদ ও ভাষাবিদদের মতে, ইসলামি আরব সমাজে রজব মাসে যুদ্ধ নিষিদ্ধ থাকায় মানুষ যুদ্ধ ও সংঘর্ষ থেকে বিরত থাকত। কিন্তু রজব শেষ হয়ে গেলে, অর্থাৎ শাবান মাস শুরু হলে তারা আবার জীবিকার সন্ধানে, যুদ্ধের উদ্দেশ্যে, পানি ও খাদ্যের খোঁজে, বিভিন্ন গোত্র ও এলাকায় ছড়িয়ে পড়ত। এই ছড়িয়ে পড়া বা বিভক্ত হয়ে যাওয়ার ধারণা থেকেই মাসটির নামকরণ হয় শাবান। (লিসানুল আরব,আল-কামুসুল মুহিত)
 
ইসলামের দৃষ্টিতে শাবান মাসের গুরুত্ব : 
 
ইসলাম শাবান মাসকে নতুন মর্যাদা ও তাৎপর্য দান করেছে। এটি কেবল একটি ঐতিহাসিক মাসই নয়, বরং ইবাদত ও আত্মগঠনের গুরুত্বপূর্ণ সময়। নবীজির (সা.) শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন।

আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, ‘مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ অর্থ : আমি রসুলুল্লাহকে (সা.) শাবান মাসের মত এত বেশি রোজা অন্য কোন মাসে রাখতে দেখিনি। (সহিহ বুখারি:১৯৬৯; সহিহ মুসলিম:১১৫৬)
 
আমল আল্লাহর দরবারে পেশ হওয়ার মাস :
 
উসামা ইবনু যায়েদ রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম, لِمَ أَرَاكَ تَصُومُ مِنْ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ؟ فَقَالَ: ذَاكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ হে আল্লাহর রসুল! আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, ‘এটি রজব ও রমজানের মধ্যবর্তী এমন এক মাস, যাকে মানুষ অবহেলা করে। এই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আমার আমল রোজা অবস্থায় পেশ হোক।’ (সুনানুন নাসায়ি:২৩৫৭;)

শাবান মাসের তাৎপর্য :
 
শাবান মাসের তাৎপর্য কয়েকটি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের প্রস্তুতির মাস ,শাবান হলো রমজানের পূর্বপ্রস্তুতির মাস। এ সময় নফল রোজার অভ্যাস কোরআন তিলাওয়াত বৃদ্ধি, আত্মসংযম ও তাকওয়ার চর্চা, রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি নেওয়া হয়।

গাফিলতির মাঝে ইবাদতের সুযোগ

যেহেতু এটি রজব ও রমজানের মাঝখানে অবস্থিত, অনেক মানুষ এ মাসকে অবহেলা করে। অথচ এই অবহেলিত সময়ে ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়।

শাবান মাসের নামকরণ আরব সমাজের ঐতিহাসিক বাস্তবতা থেকে উদ্ভূত হলেও ইসলাম একে দিয়েছে নতুন তাৎপর্য ও মর্যাদা। এটি ইবাদত বৃদ্ধি, আত্মসমালোচনা ও রমজানের প্রস্তুতির এক অনন্য সময়। সঠিকভাবে শাবান মাসকে কাজে লাগাতে পারলে রমজান হয়ে উঠতে পারে আরও ফলপ্রসূ ও অর্থবহ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাবান মাস   নামকরণের ইতিহাস   তাৎপর্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close