সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ লড়বেন 'ডি' ইউনিটে আসন প্রতি ১১৩ জন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১০:৩৭ এএম

দিনাজপুরের  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১ হাজার ৭৯৫ টি আসনের বিপরীতে ৯৪,৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী  আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। 

হাবিপ্রবির আইসিটি সেন্টার মারফত  জানা যায়,  গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৮১২জন, ‘সি’ ইউনিটে ৯ হাজার ১৯১ জন এবং ‘ডি’ ইউনিটে ২৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৩৫টি, 'বি' ইউনিটে ৭৪০টি ( আর্কিটেকচার ৩০টি সহ), ‘সি’ ইউনিটে ২৮০টি, ‘ডি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসেবে ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৭ জন, ‘বি’ ইউনিটে প্রায় ৩৮ জন, ‘সি’ ইউনিটে ৩৩ জন এবং  ‘ডি’ ইউনিটে ১১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close