রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
ধর্ম
সেহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের প্রণীত সেহরি ও ইফতারের সময়সূচি আলেম ওলামা ও বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি করা হয়েছে, তাই এতে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। সম্প্রতি ফাউন্ডেশন ১৪৪৭ হিজরির পবিত্র রমজানের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে, যা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামিক ফাউন্ডেশন বলেন, কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, “ঢাকার সময়সূচি অন্য জেলায় প্রযোজ্য, ৯ মিনিট যোগ বা বিয়োগ করতে হবে।” ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বছর দেশের ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করা হয়েছে। ঢাকার সময়ের সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করা হয়নি। প্রত্যেক জেলার রোজাদার তাদের জেলার জন্য প্রণীত সময়সূচি অনুসরণ করবেন।

এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সেহরি-ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক মুফতী আবদুল মালেক বলেন, “অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময় অনুযায়ী নয়; বরং তাদের জেলার জন্য প্রকাশিত সময়সূচি অনুসরণ করবেন।”

ফাউন্ডেশন জানিয়েছে, সঠিক সময় অনুসরণ করতে রোজাদাররা সরকারি ঘোষিত এই সূচি অনুসরণ করবেন, এতে বিভ্রান্তি বা সময় নিয়ে ভুলের সুযোগ থাকবে না।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সেহরি   ইফতার   সময়সূচি   ইসলামিক ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close