মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ—অবস্থান
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পূর্বনির্ধারিত সময়সূচি থাকা সত্ত্বেও হঠাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্রনেতারা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে প্রশাসন ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইয়াশিরুল কবীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, খেলাফত ছাত্র মজলিশের সভাপতি সাদেক খান, সোচ্চারের সভাপতি রাহাত আব্দুল্লাহসহ শতাধিক শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে তারা ‘জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে’, ‘প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’, ‘নিয়োগ বোর্ড বন্ধ কেনো? প্রশাসন জবাব চাই’, ‘নিয়োগ কেন বন্ধ হয়, শিক্ষার্থীরা জানতে চায়’, ‘জাবি-রাবি নিয়োগ পায়, ইবি কেন বন্ধ হয়’, ‘প্রশাসনের প্রহসন, মানিনা মানবো না’, ‘টালবাহানা কইরো না, গদি কিন্তু থাকবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শিশির বলেন, “এই বিভাগ চালুর পর থেকে আজ পর্যন্ত আমরা পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুম দেওয়া হয়নি। আমাদের মাত্র দুজন শিক্ষক ছিলেন যারা কঠোর পরিশ্রম করে আমাদের এগিয়ে নিচ্ছিলেন। আমরা যখন আশায় বুক বাঁধছিলাম তখন এই বোর্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আপনারা বোর্ড করেছেন কিনা তা প্রশাসনের কাছে জানতে চাই।”

তিনি আরও বলেন, “ভাইস চ্যান্সেলর স্যার শিক্ষক সংকট তো কাটাতেই পারেননি, উল্টো যেখানে সুযোগ রয়েছে সেগুলোও বন্ধ করে দিচ্ছেন। আমরা এই নিয়োগ বোর্ড বন্ধের কারণ জানতে চাই এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের দাবি জানাই। নইলে কঠোর আন্দোলন করা হবে।”

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইয়াশিরুল কবীর বলেন, “প্রশাসন ৫ আগস্টের পরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং আবাসন সংকট নিরসনে নির্মাণাধীন হল চালু করার দুটি দাবি ব্যর্থ হয়েছে। আমরা আশা করেছিলাম, প্রশাসন সেশনজট নিরসন করে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করবে। কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষক সংগঠন লিখিত ও মৌখিকভাবে নিয়োগ বন্ধ রাখতে চাচ্ছে। যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণ করছে তারা এখানে থাকার বা শিক্ষকতা করার অধিকার রাখে না।” এ সময় যেসব বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড দেওয়া আছে প্রয়োজন নির্বাচনের আগেই সেসব বোর্ড সম্পন্ন করে শিক্ষার মান নিশ্চিতের দাবি জানান তিনি।

ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশ সিন্ডিকেটমুক্ত হবে। আওয়ামী আমলে দেখছি নিয়োগ পছন্দমতো না হলে বন্ধ হয়ে যেত। কারা আজকের নিয়োগ বোর্ড স্থগিত করল তা আমরা জানতে চাই। কাদের ইন্ধনে আজকের নিয়োগ স্থগিত হয়েছে তাদের মুখোশ উন্মোচন করুন। আপনি প্রকাশ করতে না পারলে শিক্ষার্থীরা তাদের খুঁজে বের করে সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা সেশনজটে ক্লান্ত, তারা ভেবেছিল প্রত্যেক বিভাগে শিক্ষক নিয়োগ হবে। কারা শিক্ষক নিয়োগে অসহযোগিতা করছে তাদের নাম আপনারা প্রকাশ করুন। শিক্ষার্থীরা সেই অদৃশ্য শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত আছে।”

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, “কোনো দল ও মতের চাপে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়নি বরং শিক্ষক নিয়োগ বোর্ডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিতির কারণে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই এই স্থগিত হওয়া শিক্ষক নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণা করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ইবি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close