শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
ববির নবীন বরণে তামাক কোম্পানির স্পন্সরশিপ নিয়ে বিতর্ক
ববি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান আজ কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। নবীনদের বরণকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে সোনার বাংলা সার্কাস, লালন ও সাব-কনশাস। বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীনদের জন্য আয়োজন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে এবং মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্বে রয়েছে।

তবে অনুষ্ঠানের অর্থায়ন নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। জানা গেছে, নবীন বরণে স্পন্সর হিসেবে রয়েছে তামাকজাত পণ্য উৎপাদনকারী ‘রিয়াল ডায়মন্ড’ নামের একটি সিগারেট কোম্পানি। এটি বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচনা উঠেছে।

ক্যাম্পাসের সচেতন মহল বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে তামাক কোম্পানিকে স্পন্সর হিসেবে স্বাগত জানানো নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এটি শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক বার্তা দেয় এবং শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। প্রশাসনকে এ ধরনের অনৈতিক স্পন্সরশিপ বাতিল করতে হবে।

সহকারী প্রক্টর ইলিয়াস হোসেন জানিয়েছেন, স্পন্সারে যাদের রাখা হয়েছে এ বিষয়ে ওরিয়েন্টেশন কমিটি জানে তবে ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে তৎপর থাকবে প্রশাসন।

ওরিয়েন্টেশন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানা বলেন, “এ বিষয়ে কিছু বলতে পারব না। এগুলো জানি না আমি, এগুলো এরেন্জ করেছে আহ্বায়ক মহোদয়।

তবে কত টাকা স্পন্সার দিয়েছে এই প্রশ্ন করলে তিনি জানান, আপনি আহ্বায়ক স্যারের সাথে যোগাযোগ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ববি   নবীন বরণ   তামাক কোম্পানি   স্পন্সরশিপ   বিতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close