শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পেইন
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছে তারা। এর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করে জনমত গঠনে ভূমিকা রাখছে দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দোকানদার, ভ্যানচালক, বাসের ড্রাইভার এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের মাঝে আসন্ন জাতীয় নির্বাচনে এমপি পদে তাদের পছন্দমতো যে দলকেই ভোট দিক না কেন, গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করার অনুরোধ জানান। 

এছাড়াও, গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে উপকারিতা আর না ভোট বিজয়ী হওয়ার ক্ষতিও তুলে ধরেন তারা। 

জানতে চাইলে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি কারণ আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্খা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সেই সংস্কারের পথ সুগম হবে। এছাড়া আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই নামে বে-নামে গোপনে ও প্রকাশ্যে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কার জায়গা থেকেই মূলত আমাদের এই ক্যাম্পেইন করা যাতে রাষ্ট্রের আকাঙ্খিত সংস্কার বাস্তবায়ন হয় এবং শহীদের রক্তের ঋণ শোধ হয়৷

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গণভোট   ইবি   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close