শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোবিপ্রবি প্রশাসনকে ‘মুলা’ উপহার
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চলমান সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় চার দফা দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে ‘মুলা’ দিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে প্রতীকী ‘মুলা’ তুলে দেন সংগঠনটির নেতারা।

তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেট বরাদ্দ পাস করাতে ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপনে ব্যর্থতা, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগে ব্যর্থতা, বিচারহীনতার সংস্কৃতি এবং আইডি কার্ডে অতিরিক্ত টাকা আদায়ের সঙ্গে জড়িত।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একের পর এক সংকট নিয়ে প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি বা সমাধান দিতে পারছে না। তাই ‘মুলা ঝোলানো’ আশ্বাসের প্রতিবাদে প্রতীকীভাবে মুলা ফেরত দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।

এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন, গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন,
“এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত। পূর্বের প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে মুলা ঝুলিয়ে রাখত, বর্তমান প্রশাসনও একইভাবে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে কিছু ছাত্রনেতার পকেটে ভরে একই রকম আশ্বাস দিচ্ছে। আমাদের চার দফা দাবির কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকীভাবে সেই মুলাই প্রশাসনকে ফিরিয়ে দিলাম। আশা করি এতে তাদের টনক নড়বে।”

নেতাকর্মীদের ভাষ্য, সর্বত্রই শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। প্রশাসন শিক্ষার্থীদের সামনে মুলা ঝুলিয়ে রাখছে। তাই প্রতিবাদের অংশ হিসেবে সেই ‘মুলা’ই উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে দেওয়া হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close