সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
প্রিয় ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে ‘জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্যভাবে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্ত করে আলোচনা সভা উদ্বোধন করেন।

সভায় ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতি বছর ৫ ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয় গ্রন্থাগার বিষয়ে আমাদের ভাবতে হবে এবং এবিষয়ে যদি কোন ঘাটতি থাকে তাহলে তা পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগারমুখী হওয়ার কোন বিকল্প নেই। পৃথিবীর সকল দেশেই গ্রন্থাগারে যে উপাদানগুলো থাকে তা সকল শ্রেণির মানুষ সর্বোচ্চ ব্যবহার করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও গ্রন্থাগার খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ব্যবহার করে।’ 

উপাচার্য আরও বলেন, ‘গ্রন্থাগারে বিভিন্ন মাধ্যমে ব্যাপক রিসোর্স থাকে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জ্ঞানার্জনে এবং গবেষণার জন্য গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার করতে পারে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুল ইসলাম হিরক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। 

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়।  

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়    জাতীয় গ্রন্থাগার দিবস      
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close