শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
অদম্য টি-টোয়েন্টি কাপের বাকি দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপে টাইগাররা না যাওয়ায় ফাঁকা সময়টায় তিন দলের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। সরাসরি সম্প্রচার করা এই টুর্নামেন্ট নিয়ে এবার মিলল আরও এক সুখবর। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ দেখা যাবে আরও সহজে।

৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস। তবে বাকি দুই ম্যাচ, অর্থাৎ ৭ ফেব্রুয়ারির দুর্বার বনাম দুরন্ত ম্যাচ ও ৯ ফেব্রুয়ারির ফাইনাল ম্যাচ টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

এখানেই শেষ নয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই ২ ম্যাচ রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল বিটিভিতেও সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৩ দলের অদম্য কাপ ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশি হচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। আবার মাঠে বসে খেলা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা সাপেক্ষে বিনামূল্যে খেলা দেখার সুযোগও রাখা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অদম্য   টি টোয়েন্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close