সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
ধর্ম
কুমিল্লায় বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি করা ইসলাম ধর্মের অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
 
লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, ‘গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলেন, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এ বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখব।’

এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, ‘বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে, যা দ্রুত পরিহার করা জরুরি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ। 

এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বোরকা    দাড়ি   ইসলামোফবিয়া    ধর্ম অবমাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close