শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন এমপি আব্দুল আজিজ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ৫:১৯ পিএম
ভোটের পর কর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির আব্দুল আজিজ।

এমপি হিসাবে শপথ নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নির্বাচনি এলাকায় পৌঁছালে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
 
তাকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে চাঁচকৈড় গুরুদাসপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। এরপর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
      
এ সময় আব্দুল আজিজ বলেন, ‘কে ভোট দিয়েছেন আর কে দেননি সেটা এখন বিবেচ্য নয়। আমি এখন সবার, সবাই এখন আমার। সকল দল, মত ও ধর্মের মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’

এ সময় জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার, সদস্য সচিব সুফি আবু সাইদ, উপজেলা বিএনপির সদস্য আবু হেনা, মোহাম্মদ আলীসহ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংসঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর-৪    গুরুদাসপুর    বড়াইগ্রাম    বিএনপি    আব্দুল আজিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close