শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
ধর্ম
সরকার ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও ভাতা দেবে সরকার। তবে, এই সম্মানী কত টাকা হবে তা এখনও নির্ধারিত হয়নি। ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটির তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তার উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের এসব কথা বলেন।

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন।

মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ও ভাতা দেওয়া৷ সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে৷

কত টাকা সম্মানী-ভাতা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।’

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘আজ শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি।’

‘আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকার   ঈদের আগে   ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close