সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
ধর্ম
ধর্মমন্ত্রীর সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তারা দুই দেশের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।  

বৈঠকে ধর্মীয় বিষয়ে সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ দুইটি দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

তারা ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক সহায়তা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন। 

সাক্ষাতে উভয় দেশ পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্প্রসারিত ও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়ে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধর্মমন্ত্রী   আরব আমিরাত   রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close