রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবির একাডেমিক ভবনের লিফট নষ্ট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নয়তলা বিশিষ্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত লিফট নষ্ট হয়ে আছে। এতে করে রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছে এই ভবনের শিক্ষার্থীরা। 
   
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে একাডেমিক ভবনে শিক্ষার্থীদের এই ভোগান্তি লক্ষ্য করা যায়।
 
সরেজমিনে দেখা যায়, ভবনের প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত দুইটি লিফটের একটি লিফট রমজান মাসের শুরু থেকেই বন্ধ রয়েছে। ফলশ্রুতিতে অবশিষ্ট একটি লিফটে শিক্ষার্থীরা গাদাগাদি করে চলাচল করছে। প্রায় প্রতিদিন এই ভবনের নিচতলায় লিফটে উঠার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ও লিফটে জায়গা না পাওয়ার কারণে অনেকেই হেঁটে উঠে নয়তলা বিশিষ্ট এই ভবনের বিভিন্ন তলায়। এছাড়াও মাঝেমধ্যেই ফাটলযুক্ত ও ভাঙ্গা এসব লিফট বিকল হয়ে আটকে পড়ার ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা।
  
এই নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে অভিযোগসহ দেশের একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও নির্বিকার ভূমিকা পালন করছে যবিপ্রবি প্রশাসন। 
   
খাদ্য প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বনি ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত লিফট দুইটির মধ্যে একটি লিফট বন্ধ রয়েছে। এর ফলে সকালে ক্লাসে এসে দীর্ঘ সময় লিফটের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সময় ক্লাস শুরু হয়ে গেলে বাধ্য হয়ে ষষ্ঠ বা সপ্তম তলায় হেঁটে উঠতে হচ্ছে। এতে রোজা রেখে শিক্ষার্থীরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে এবং সময়মতো ক্লাসে উপস্থিত হওয়াও কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে লিফটটি মেরামত না করায় ভোগান্তি আরও বেড়েছে।’
  
এই বিষয়ে সহকারী প্রকৌশলী সাফায়াত মোহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের ব্যবহৃত একটি লিফট মেরামতের জন্য কয়েকদিন ধরে বন্ধ আছে। লিফটের সার্ভিসিং সংশ্লিষ্ট কর্মীরা ইতোমধ্যে পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ অর্ডার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী শনিবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে লিফটটি মেরামত করে চালু করা সম্ভব হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি    লিফট নষ্ট   ভোগান্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close