মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
ধর্ম
মসজিদুল আকসায় তারাবি বন্ধে খতিব ইকরিমা সাবরির তীব্র প্রতিক্রিয়া
ধর্ম ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৪১ এএম
শায়খ ইকরিমা সাবরি

শায়খ ইকরিমা সাবরি

জরুরি অবস্থার অজুহাতে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় নামাজ ও তারাবি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর এমন সিদ্ধান্তকে অবৈধ বলেছেন আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি।

তিনি বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মসজিদুল আকসা বন্ধ রাখার সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। এর মাধ্যমে দখলদার কর্তৃপক্ষ মসজিদের ওপর আধিপত্য চাপিয়ে দিতে চায়।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইকরিমা সাবরি বলেন, টানা দ্বিতীয় দিনের মতো মসজিদ বন্ধ রাখা হয়েছে এবং তারাবির নামাজ আদায় করতে দেওয়া হয়নি। তার ভাষায়, দখলদার কর্তৃপক্ষ যেকোনো সুযোগকে আল-আকসা বন্ধের অজুহাত হিসেবে ব্যবহার করে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি)  ভোরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ঘোষিত জরুরি অবস্থার অজুহাতে টানা দ্বিতীয় দিনের মতো পূর্ব জেরুজালেম, পুরনো শহর ও আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। মুসল্লি ও রোজাদারদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
 
শায়খ সাবরি জানান, শনিবার যুদ্ধ শুরু হওয়ার পরপরই মসজিদ থেকে সব মুসল্লি, শরিয়াহ আদালতের কর্মী ও শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। শুধু প্রহরীরা ভেতরে রয়েছেন। 

তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে পুলিশের এই পদক্ষেপ ইবাদতের স্বাধীনতার পরিপন্থী এবং এর মাধ্যমে ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হচ্ছে।

তার মতে, মসজিদ বন্ধ রাখার ফলে হাজার হাজার মুসল্লি এশা ও তারাবির নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে ওয়াদি হিলওয়া তথ্যকেন্দ্র এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশে জরুরি অবস্থা জারি ও জমায়েত নিষিদ্ধ করার পর আল-আকসা সম্পূর্ণ খালি রয়েছে। পুরনো শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়েছে, শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বেকারিগুলো খোলা আছে। বাব আস-সাহেরা চেকপয়েন্টে মোতায়েন বাহিনী স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কাউকে পুরনো শহরে প্রবেশ করতে দিচ্ছে না।

শনিবার ইসরায়েলি পুলিশ এশা ও তারাবির নামাজ আদায়ে বাধা দেয়। খুব অল্পসংখ্যক কর্মচারী ছাড়া কেউ নামাজ আদায় করতে পারেননি। জেরুজালেম গভর্নরেট জানায়, চলতি রমজানের শুরু থেকে তারাবিতে মুসল্লির সংখ্যা ৩৫ হাজার থেকে এক লাখ পর্যন্ত ছিল।

এদিকে মানবাধিকার সংস্থা ও গভর্নরেট জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় জেরুজালেমের সিলওয়ানের আইন আল-লওজা, আল-ইসাওইয়া ও পুরনো শহর এলাকায় রকেটের ধ্বংসাবশেষ পড়ে।

একই অজুহাতে দক্ষিণ পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মসজিদুল আকসা   তারাবি বন্ধ    ইকরিমা সাবরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close