সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. হাছান উদ্দীন
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. হাছান উদ্দীন। বর্তমানে তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

রোববার (১ মার্চ) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারের মেয়াদ আগামী ১৮ মার্চ শেষ হবে বিধায় তার পরিবর্তে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. হাছান উদ্দীনকে উক্ত অনুষদের ডিন হিসেবে ১৯ মার্চ থেকে পরবর্তী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। তিনি এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সঙ্গে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিনের দায়িত্ব পালনের জন্য প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মো. হাছান উদ্দীন বর্তমানে ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
  
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব।’

অন্যদিকে সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, ‘দায়িত্ব পালনকালে সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন ডিনের নেতৃত্বে অনুষদ আরও এগিয়ে যাবে বলে আমি আশা করি।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি    ব্যবসায় প্রশাসন অনুষদ    ডিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close