সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার মাহফিল
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:৩৫ পিএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.  মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির। 
 
আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর নওশের ওয়ান, হাবিপ্রবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কৃষিবিদ আবু তারিক সিদ্দিকী, হাবিপ্রবির সাবেক ছাত্রদল নেতা মাহফুজ বাজ্জাজ। 
  
এছাড়াও অন্যান্য শিক্ষক, ছাত্রদলের নেতাকর্মী, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতাকর্মীরা, অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস।

প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, ‘সকলে একত্রে এমন খোলা মাঠে ইফতার মাহফিলের সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে অনেক ভালো লাগছে। পূর্বে এটি কল্পনাও করতে পারিনি। ২৪’-এর জুলাই-আগস্ট আন্দোলনের ফলে এক নতুন পটভূমির সূচনা হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এমন সুন্দর সুন্দর আয়োজন করতে পারছি। ১২ ফেব্রুয়ারিতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে। বিজয়ী তখনই সফল, যখন বিজিতরা তাদের কাছে নিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকলকে সাথে নিয়েই দেশ পরিচালনা করতে চান। আমাদেরও উচিত হবে সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা।’

সেইসাথে তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনা করেন এবং যারা অসুস্থ তাদের রোগমুক্তি কামনা করেন।

পরিশেষে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর নওশের ওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। 

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি    ছাত্রদল    ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close