রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
খেলাধুলা
রশিদকে সরিয়ে আফগানিস্তান টি-২০ দলের নতুন অধিনায়ক জাদরান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম
ইব্রাহিম জাদরান

ইব্রাহিম জাদরান

রশিদ খানকে সরিয়ে আফগানিস্তান টি-২০ দলের নতুন অধিনায়ক হয়েছেন ইব্রাহিম জাদরান। এই ওপেনারকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ইব্রাহিম পূর্বে ছিলেন রশিদ খানের ডেপুটি।

নেতৃত্ব থেকে রশিদ খানকে সরিয়ে দেওয়ার কারণ জানা যায়নি। তার অধীনে এবারের টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে আফগানরা। সব মিলিয়ে ৪৮ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানকে তিনি জিতিয়েছেন ২৬ ম্যাচে। দায়িত্ব পাওয়া ইব্রাহিম এর পূর্বে ১১ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

শুধু টি-২০ নয়, আফগানিস্তান ওয়ানডের দলও ঘোষণা করেছে। দুই দল থেকেই বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইশাক। আগামী ১৩ মার্চ শুরু হতে যাওয়া টি-২০ দলে ডাক পেয়েছেন নুর রহমান, শরাফুদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ মালিক। ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ, প্রথমবারের মতো ডাক পেলেন জিয়া।

আফগানিস্তানের শেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন বিলাল সামি। ডানহাতি এই পেসার জায়গা ধরে রেখেছেন। টি-২০ স্কোয়াডে তার স্থান হয়েছে রিজার্ভ দলে। রিজার্ভ দলে আরও আছেন নাঙ্গেয়াল খারোটি ও ইজাজ আহমেদজাই।

তিন ম্যাচের টি-২০ শেষে ২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজেও ম্যাচ তিনটি।

টি-২০ স্কোয়াড :

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নুর রহমান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান, নুর আহমেদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও আবদুল্লাহ আহমেদজাই।

ওয়ানডে স্কোয়াড :

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়াল খারোটি, আল্লাহ গজনফর, জিয়া উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও বিলাল সামি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রশিদ খান   আফগানিস্তান   অধিনায়ক জাদরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close