রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম আপডেট: ০৮.০৩.২০২৬ ১০:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সব অনিশ্চয়তা পেছনে ফেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিকেটাররা সেহরি সম্পন্ন করে সরাসরি টিম হোটেলে যান।

আজ বিশ্রাম শেষে আগামিকাল (৯ মার্চ) থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন তরুণ দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। 

দেশ ছাড়ার আগে হোম ভেন্যুতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

তিনি বলেন, “বাংলাদেশ হোম ভেন্যুতে কঠিন প্রতিপক্ষ। সবসময়ই তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। তারা কন্ডিশন থেকেও সাহায্য পায়। তবে আমাদের যে কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে, তাদের সেখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। যা সিরিজে কাজে দেবে। জুনিয়ররাও তাদের কাছ থেকে শিখতে পারবে।”

এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পা রাখেন কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য।

তবে সব শঙ্কা দূরে ঠেলে পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন আগেই বাংলাদেশে আসে পাকিস্তান দল।

পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ঢাকা   পাকিস্তান দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close