শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
স্বাস্থ্য
শেরেবাংলা নগরের তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ১৪
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব-২। তাদেরকে জেল ও জরিমানা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দ্রুত ও ভালো চিকিৎসা সেবার প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করছিল এবং কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিং করলেও দালালদের উপদ্রব বন্ধ হয়নি। র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি জোরদার ও অপরাধীদের সনাক্ত করে। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়েরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৯ জনকে কারাদণ্ড এবং পাঁচজনকে মোট ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

র‌্যাব-২ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেরেবাংলা নগর   হাসপাতালে দালালবিরোধী অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close