রোববার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু      ● দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে : অর্থমন্ত্রী      ● বাংলাদেশ সফর বাতিল করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, নেপথ্যে কী?      ● হাতিরঝিলে ফের ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি      ● মধ্যপ্রাচ্য সংকটে বাতিল বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো      
স্বাস্থ্য
দেশে ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম
বক্তব্য দিচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

বক্তব্য দিচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের চেয়ে এ বছর ২২ শতাংশ রোগী বেড়েছে। প্রবাসীদের মধ্যে বাড়ছে এ রোগ।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় আছে।’

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এইডস নিয়ে দেশে আতঙ্কের কিছু নেই। তবে সাবধান থাকতে হবে। ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ২০টি জেলায় এখন পরীক্ষা কার্যক্রম নেই। সরকার উদ্যোগ নিয়েছে, সারা দেশে বাস্তবায়ন করার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এইডস রোগী   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close