হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) হামে দেশে আটজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে ১ হাজার ১৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।
কেকে/এমএ