রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
ধর্ম
মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

রোববার (৮ মার্চ) বিকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান

ইফতারের পূর্বে দোয়া কবুল হয় উল্লেখ করে মোফাজ্জাল হোসাইন বলেন, ‘আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন, সেজন্য সকলে দোয়া করবেন। আমাদের সমস্যাগুলোকে আল্লাহ যেন সমাধান করে দেন।’

এছাড়া ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সেজন্যও রোজাদারদেরকে দোয়া করার অনুরোধ জানান তিনি। 

মোফাজ্জাল হোসাইন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান। 

এছাড়া, তারেক রহমানের হেফাজতের জন্যও তিনি সকলের দোয়া কামনা করেন। 

পরে মোফাজ্জাল হোসাইন দেশ, জাতির ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশ নে

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মধ্যপ্রাচ্যে   সংঘাত নিরসন   দোয়ার অনুরোধ   ধর্মমন্ত্রী কায়কোবাদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close