সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
‎রুয়েটের আবাসিক হলের কক্ষে আগুন, শিক্ষার্থীদের তৎপরতায় নিয়ন্ত্রণে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:২০ এএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৮:৪৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ শহীদুল ইসলাম হলের একটি কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে। 

রোববার (৮ মার্চ) ‎সন্ধ্যা নাগাদ হলের ১০৪ নম্বর কক্ষে ঘটে বলে জানা যায়। ‎

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় নামাজের পর হলের একটি কক্ষে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি লক্ষ্য করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হন শিক্ষার্থীরা এবং দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা নেন।

এ বিষয়ে রুয়েট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আপন উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় নামাজের পরে রুমে ঢুকে পোড়া গন্ধ পাচ্ছিলাম। রুম থেকে ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি ধোঁয়া। এরপর দেখি ১০৪ নম্বর রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে জানালা খুলে বুঝতে পারি ভেতরে আগুন লেগেছে। সবাইকে ডেকে রুমের তালা ভেঙে দেখতে পাই খাটের নিচে আগুন জ্বলছিল।’


‎শিক্ষার্থীরা জানান, তাৎক্ষণিকভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস আলমের তৎপরতায় কার্বন ডাই-অক্সাইড সম্বলিত অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ধোঁয়া থেকে তীব্র ও অস্বাভাবিক গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে কেমিক্যাল জাতীয় কোনো কিছুর গন্ধ বলে ধারণা করা হয়। 

তবে শিক্ষার্থীদের ধারণা, ইলেকট্রিক্যাল কোনো যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


‎দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ব্যাগের ভেতরের সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর হলের শিক্ষার্থীদের মধ্যে কিছু সময়ের জন্য চঞ্চলতা সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close