রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম
উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের ঈদ উপহার বিতরণ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। 

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ক্যাম্পে ঘুরে ঘুরে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদের কেনাকাটার জন্য নগদ এক হাজার টাকা করে দেন।
 
উপহার বিতরণ কার্যক্রমে সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা প্রস্তুতে সহযোগিতা করেন চট্টগ্রামের জামিয়াতুন নূর আল আলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি বোরহান উদ্দিন।

বিআরএফ ইয়ুথ ক্লাব কক্সবাজার শাখার আহ্বায়ক আব্দুল মুবিন বলেন, ‘রোহিঙ্গারা আমাদের মেহমান। ঈদের আনন্দ তাদের মাঝেও পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও রোহিঙ্গা ভাইবোনদের জন্য আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।’


উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান, জনস্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, পাঠচক্র, সেবামূলক ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিআরএফ ইয়ুথ ক্লাব    বিআরএফ    উখিয়া    রোহিঙ্গা    ঈদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close