শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
ফিলিস্তিনের শিশুদের মাঝে বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠানো খাবার বিতরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৯:৪৮ পিএম
ফিলিস্তিনের শিশুদের মাঝে খাবার বিতরণ

ফিলিস্তিনের শিশুদের মাঝে খাবার বিতরণ

ফিলিস্তিনের শিশুদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের পাঠানো রান্না করা খাবার বিতরণ করেছে ।
 
বুধবার (৪ মার্চ) ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই খাবার বিতরণ করা হয়।

চবির বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগৃহীত অনুদান ফিলিস্তিনের শিশুদের জন্য পাঠানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগেও আমরা ফিলিস্তিনে ফান্ড পাঠিয়েছি। আমরা ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।’

ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম শিহাব বলেন, ‘ফিলিস্তিন আমাদের আবেগ। শিক্ষার্থী হিসেবে তাদের পাশে দাঁড়ানোর পর্যাপ্ত সামর্থ্য আমাদের নাই। এরপরেও সীমিত সামর্থ্য থেকে ক্ষুদ্র কিছু প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সাহায্য ফিলিস্তিনের গাজায় পৌঁছে দিতে সাহায্য করেছে প্রজেক্ট টেন টাকার গাজা ইমার্জেন্সি রেসপন্স টিম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আমাদের মতো নগণ্য বান্দাদের তিনি পবিত্র ভূমির সামান্য কিছু সেবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের নিয়ে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, পাঠচক্র, সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিন   বিআরএফ ইয়ুথ ক্লাব   বিআরএফ   চবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close