শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান যুদ্ধাপরাধের সামিল : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক হামলা আক্রমণকে আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

তিনি বলেছেন, ‘বিলম্বে এই অন্যায় যুদ্ধ ও আগ্রাসী তৎপরতা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক বিধিবিধান ও সব রীতিনীতি লঙ্গন করে একটি স্বাধীন দেশের ওপর এই সামরিক আগ্রাসন ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালসহ বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়া বর্বর মানবতা বিরোধী অপরাধের সামিল।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।

সমাবেশে সাইফুল হক আরও বলেন, ‘হাস্যকর অজুহাতে যেভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালিত হচ্ছে, তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ এবং জাতিরাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বৃদ্ধাঙুলি দেখানোর মত ঘটনা। একবিংশ শতাব্দীতে এ ধরণের অপতৎপরতা অবিশ্বাস্য।’

আরও পড়ুন :

‘ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস ও সরকার পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত এই সামরিক আগ্রাসনের আসল উদ্দেশ্য হচ্ছে- গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব নিরঙ্কুশ করা। ইরানে তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করতে পারলে তাদের উদ্দেশ্য সফল হয়। এই আগ্রাসী যুদ্ধের আর এক দূরর্বর্তী লক্ষ্য হচ্ছে- ইসরায়েলের ভুখণ্ডকে বিস্তৃত করা এবং আরব দুনিয়ার রাজনৈতিক মানচিত্র পরিবর্তন করে দেওয়া।’  

সাইফুল হক বলেন, ‘কিছু দিন আগে একইরকম হাস্যকর অজুহাতে সামরিক অভিযান চালিয়ে তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রীসহ তুলে নিয়ে যায়। এসব অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের কথিত গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের মুখোশও পুরোপুরি খসে পড়েছে।’  

তিনি দ্রুত ইরানে এই যৌথ সামরিক আগ্রাসন বন্ধে কার্যকরী উদ্যোগ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সাইফুল হক বাংলাদেশ সরকারকেও এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহসান, সাংগঠনিক সম্পাদক সেলিম শরীফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক হাবিবুর রহমান হাবিব, মিজানুল রহমান ডালিম, মোহাম্মদ জাকির প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান   যুদ্ধাপরাধের সামিল   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close