সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
স্বাস্থ্য
শেবাচিম হাসপাতালে পরিচালক মশিউলের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার করেন মশিউল মুনীর।

এ সময় তিনি বলেন, ‘পূর্বের চেয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন আছে। যা এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ নির্দেশনা দেয়েছেন। তার নির্দেশনার আলোকে আমরা হাসপাতাল কম্পাউন্ড আরো পরিচ্ছন্ন রাখতে আজ এবং প্রতি সপ্তাহের শনিবার কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালাবো।’

‘পাশাপাশি, প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেবাচিম হাসপাতাল   পরিচালক মশিউল   পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close