রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জের নরসুন্দা নদীকে বাঁচাতে মানববন্ধন ও পথসভা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘নরসুন্দা নদী, আমাদের ভবিষ্যৎ কিশোরগঞ্জের প্রাণ, নরসুন্দা বাঁচান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

মানববন্ধন ও পথসভায় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে জেলার গুরুত্বপূর্ণ নরসুন্দা নদীর জায়গা দখল মুক্তকরণ, দূষণরোধ, পানির প্রবাহ ফিরিয়ে আনা ও নদীটির উৎসমুখ হোসেনপুর উপজেলার কাউনার বাঁধটি খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। 

এছাড়াও জেলার সকল নদ-নদীর পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা কমিটির সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মায়া ভৌমিক, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সভাপতি এমএ গণি।


মানববন্ধনে নরসুন্দাকে বাঁচাতে আকুতি তুলে ধরে বক্তৃতারা বলেন, ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ’। আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার তা এই নরসুন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে স্পস্ট দেখা যাচ্ছে। কারণ দেশে অন্যসব নদ-নদীর মতো ধীরে ধীরে আমাদের প্রাণের নরসুন্দাও মৃত্যুর মুখে। বহু দিন ধরে নরসুন্দাকে বাঁচাতে আন্দোলন হচ্ছে, কিন্তু এর বিপরীতে তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না।’

তারা আরও বলেন, ‘পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্পে কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের উচিত নদী ভরাটের উৎসব, অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ নদীর কচুরিপানা সরিয়ে নদীতে স্বচ্ছ পানির প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা।’

‘পাশাপাশি শহরের ময়লা-আবর্জনা অপসারণের জন্য যেসব বড় বড় নালার মুখ নদীর দিকে দেওয়া হয়েছে, সেগুলোর মুখে ভালো করে নেট লাগিয়ে দেওয়া, যাতে পানির সঙ্গে কোনো প্লাস্টিকের বোতল, পলিথিনসহ অন্য কোনো ময়লা নদীতে এসে নদীটিকে দূষণ করতে না পারে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   নরসুন্দা নদীকে বাঁচাতে   মানববন্ধন ও পথসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close