শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আবহাওয়া
ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তরের নতুন বার্তা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:৪৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী পাঁচদিন ভারি বৃষ্টিপাতের শঙ্কা না থাকলেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগ ও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার (২৩ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আর ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে। তবে পরবর্তী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে সামান্য বাড়তে পারে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   আবহাওয়া   বৃষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close