সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আবহাওয়া
আজও ভালো নেই ঢাকার বাতাস
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শহরটির বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৮৭ আর আগেরদিন বুধবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩।

আজ বিশ্বের শীর্ষ ছয়টি শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এর মধ্যে ঢাকার চেয়ে বেশি দূষণ বিরাজ করছে থাইল্যান্ডের চেইং মাই, দক্ষিণ কোরিয়ার সিওল এবং নেপালের কাঠমান্ডুতে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫’-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৪ গুণেরও বেশি রয়েছে।

এদিন ঢাকায় সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউরি এলাকায়। দূষণের তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণি, বারিধারা লেকসাইড, বারিধারা লেক পার্ক, গুলশান লেক পার্ক, উত্তর বাড্ডা, সাগুফতা ও দক্ষিণ পল্লবী। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০’-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১’-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বাতাস   বায়ু দূষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close