শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিশু-কিশোরদের মধ্যে থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকা উত্তর সিটির তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘৩০ এপ্রিল প্রতিভা অন্বেষনের এই কার্যক্রম সিলেটে শুরু হবে। মোট ৭টি ডিসিপ্লিনে প্রতিভা খোঁজা হবে।’

তবে তিনি ডিসিপ্লিনগুলোর নাম বলেননি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও মেডেল তুলে দেন।

আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের ব্যাপারে সহযোগিতার আহ্বান করা হয়েছে। এখান থেকে ওই সাতটি ডিসিপ্লিন সম্পর্কে জানা গেছে। প্রতিভা খোঁজা হবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডিতে।

চিঠিতে বলা হয়েছে, ‘দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ১২-১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে নির্বাচিত শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসাবে গড়ে তোলা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিলেট   নতুন কুঁড়ি স্পোর্টস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close