শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আবহাওয়া
ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত।

গুলশান, বনানী, কাফরুল, মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন, বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষার আগে এমন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঝোড়ো হাওয়া   শিলাবৃষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close