রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
স্বাস্থ্য
৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:১৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

হামের বিশেষ টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে এই কর্মসূচি শুরু হয়।  

স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি চালু করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রথম পর্যায়ে ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব এলাকায় হামের সংক্রমণ তুলনামূলক বেশি হওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির আওতায় বরগুনা, পাবনা, চাঁদপুর, কক্সবাজার, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, যশোর, নাটোর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর জেলার নির্ধারিত উপজেলাগুলোতে টিকা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে অসুস্থ শিশুদের হামের টিকা দেওয়া হবে না। তবে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাম   বিশেষ টিকাদান কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close