শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
ধর্ম
দেশব্যাপী সিরাত প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ পিএম আপডেট: ০৬.০৪.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী জানা এবং সেই অনুযায়ী জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিযোগিতায় নাম নিবন্ধন শুরু হয়।

শনিবার (৪ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে:
ক গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৫ বছর)।
খ গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৯ বছর)।
গ গ্রুপ: বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ২৭ বছর)।

নির্ধারিত সিরাত গ্রন্থসমূহ:
ক গ্রুপ: ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ (মুফতি মুহাম্মদ শফী রহ.) ও ‘নবীয়ে রহমত’ (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)।
খ গ্রুপ: ‘সীরাতুল মুস্তাফা’ ১ম থেকে ৩য় খণ্ড (আল্লামা ইদরীস কান্ধলভী) ও ‘আর রাহীকুল মাখতুম’ (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী)।
গ গ্রুপ: ‘সীরাতুন্নবী’ ১ম থেকে ৪র্থ খণ্ড (আবু মুহাম্মদ আবদুল মালেক ইবনে হিশাম ইবনে আইয়ুব) ও ‘সীরাত বিশ্বকোষ’ ৪র্থ থেকে ৬ষ্ঠ খণ্ড (ইসলামিক ফাউন্ডেশন)।

এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা। সাথে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার। 

ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে ৫-৩০ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রতিযোগীদের নাম নিবন্ধন করা হবে। মে মাসের প্রথম পাক্ষিকে সারাদেশে একযোগে একই দিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপভিত্তিক নির্বাচিত সিরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্তাকারে প্রশ্ন করা হবে।

বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সিরাত    প্রতিযোগিতা    ইসলামিক ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close