শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৮২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যারা মারা গেছে সবাই ঢাকা বিভাগের। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ১ হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
দেশের বর্তমান হাম পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ১১৮ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পরীক্ষায় ১০৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১১ শিশু হামে আক্রান্ত হয়েছে।
 
গেল ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১২৮২ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের হাম রোগ শনাত্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন ঢাকা বিভাগের। গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছে তারা সবাই ঢাাকা বিভাগের। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া খুলনায় ৯ শিশু, সিলেট বিভাগে ৬ জন, রংপুর ২ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার (৫ এপ্রিল) থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেওয়া হচ্ছে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গ   শিশুর মৃত্যু   হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close