মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনবল সংকট দূর করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।’

তিনি আরও জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস) নিয়োগ দেওয়া হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ও সরঞ্জাম আমদানিতে মোট ৪ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি, সিরিঞ্জ ক্রয়ে প্রায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা এবং পরিবহন খাতে ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি। এছাড়া সিরিঞ্জ শিপিং চার্জ বাবদ খরচ হয়েছে প্রায় ১ কোটি টাকা।

মন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যকর্মী নিয়োগ   সংসদ   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close