শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
ধর্ম
ফজর কাজা হলে করণীয়
ইমরান ওবাইদ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নামাজ আল্লাহর ফরজ করা বিধান। ইসলামের পাঁচ খুটির দ্বিতীয় হলো নামাজ। প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ।

পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা নিসা: ১০৩)

ফজরের নামাজের নির্দিষ্ট সময় হলো, সুবহে সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যেই ফজরের নামাজ আদায় করতে হবে। নামাজের ব্যাপারে উদাসীন হওয়া বা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক কবিরা গুনাহ। পবিত্র কুরআনে নামাজের ব্যাপারে উদাসীনদের শাস্তি ঘোষণা করা হয়েছে ‘ওয়াইল’ শব্দ দ্বারা। যার বাংলা অর্থ দুর্ভোগ, কঠিন শাস্তি, ধ্বংস বা জাহান্নামের একটি নির্দিষ্ট স্থান। যার বিশ্লেষণে বোঝা যায়, নামাজের ব্যাপারে উদাসীনরা পরকালে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। 

আল্লাহ তায়ালা বলেন, ‘দুর্ভোগ সেসব নামাজীদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন: ৪-৫)

ঘুমের কারণে বা ভুলে ফজরের নামাজ ছুটে গেলে, ঘুম ভাঙলে বা স্মরণ হলে কাজা করতে হবে। 

হজরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি কেউ নামাজ আদায় করতে ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, তাহলে তার কাফফারা হলো, যখনই মনে পড়বে বা ঘুম ভাঙবে, তখনই (সঙ্গে সঙ্গে) নামাজ আদায় করে নেবে।’ (মুসলিম, হাদিস নং: ৬৮৪)

লেখক: ফারেগ, জামিয়া ফরিদাবাদ। সাব-এডিটর, আওয়ার ইসলাম।


আরও সংবাদ   বিষয়:  ফজর    কাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close