সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
ধর্ম
হজ ব্যবস্থাপনায় গাফিলতি মেনে নেওয়া হবে না : ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম আপডেট: ০৯.০৪.২০২৬ ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতির বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় মোফাজ্জাল হোসাইন আরও বলেন, ‘এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুষ্ঠু ও সুন্দর করতে হবে।’ 

ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে।’

এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসকল দপ্তর ও সংস্থা ভালো সেবা দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। 

সভায় হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন। 

সভায় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন। 

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি অংশ নেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হজ ব্যবস্থাপনা   গাফলতি   ধর্মমন্ত্রী কায়কোবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close